বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জোরপূর্বক এক প্রবাসীর পুকুরের মাছ ধরে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। গতকাল নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবীগঞ্জ উপজেলার নিশাকুঁড়ি গ্রামের সজল আহমদ খাঁ। অভিযোগ সূত্রে জানা যায়-নবীগঞ্জ উপজেলার নিশাকুঁড়ি গ্রামের সজল আহমদ খাঁ দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো প্রবাসী ভাই কাজী মাসুদ আহমদ খাঁনের মালিকানাধীন বাড়ি-ঘর, পুকুরসহ সব সম্পত্তি দেখাশোনা করে আসছেন। সম্প্রতি গত (১৬ মে) গভীর রাতে ওই গ্রামের সাবাজ মিয়া গংরা কাজী মাসুদ আহমদ খাঁনের মালিকানাধীন পুকুর থেকে জাল ফেলে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। পরে পুকুরে সেচ মেশিন বসিয়ে জোরপূর্বক সেচ করেছে। এ বিষয়ে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন সজল আহমদ খাঁ’কে প্রাণনাশের হুমকি দেয়। পরে এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে তিনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমদ বলেন- তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com