বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে সাদমান সাকিব সাগর (১৯) ও রাব্বি হোসেন (১৯) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাগর ও রাব্বি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।
গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন কর্ত”ক স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাদমান সাকিব সাগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার উরিয়াইন গ্রামের সামসুদ্দিনের ছেলে ও রাব্বি হোসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতিআইন গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৬ এপ্রিল) রাত ৯ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯ এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল ও এএসপি কামরুজ্জামান এর যৌথ নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামস্থ হাইওয়ে রাস্তার রতনপুর বাসস্ট্যান্ডের ওভার ব্রীজের নীচে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাগর ও রাব্বিকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com