শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

সাংবাদিক সুরুজ আলীর পিতার ২য় মৃত্যুবার্ষিকী আজ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৪ এপ্রিল শনিবার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোঃ আজাদ আলীর ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের সন্তানদের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের ২য় ছেলে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর আতুকুড়া বাজারস্থ আখনজী নিবাসের ভবন বানু মহলের বাস ভবনে ইফতারের সময় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও শুভাকাংখীরা উপস্থিত থাকবেন। সাংবাদিক এসএম সুরুজ আলী তার আব্বার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, মরহুম আজাদ আলী সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্যক্তি জীবনে পরহেজগার (আমলী) ছিলেন। তিনি ২০১৯ সালের ১০ এপ্রিল সকালে ব্রেনস্টোকে আক্রান্ত হন। সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন চিকিৎসা নেয়ার পর ২৪ এপ্রিল ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। প্রথম জানাজার নামাজ আতুকুড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। ২য় জানাজার নামাজ মরহুমের পৈত্রিক নিবাস হবিগঞ্জ সদর উপজেলা গজারিয়াকান্দি গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়। পরে গজারিয়াকান্দি গ্রামের কবর স্থানে মরহুমের বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। মরহুম আজাদ আলী মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com