বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১০ টাকা কেজি দরে পরিবহন শ্রমিকদেরকে চাল দেয়াসহ অবিলম্বে গণ-পরিবহন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১০ টাকা কেজি দরে পরিবহন শ্রমিকদেরকে চাল দেয়াসহ অবিলম্বে গণ-পরিবহন চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমম্মদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, হাজী ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া প্রমূখ। এছাড়াও মাইক্রোবাস শ্রমিক নেতা লালনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন-সরকারি চলমান লকডাউনে শত শত শ্রমিকদের পরিবারের সদস্য অনাহারে অধাহারে জীবন, জীবিকা কাটাচ্ছেন। তাদের কোন ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে না। তারা অবিলম্বে শ্রমিকদের ১০ টাকা কেজি ধরে পরিবহন শ্রমিকদেরকে চাউল দেয়ার দাবি জানান এবং স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহন চালু দাবি জানান। অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন ঘরে তুলবে। পরে নেতৃবৃন্দ গণ-পরিবহন চালু’র দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com