শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ সদর হাসপাতালের সেবারমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সেবারমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। গতকাল বিকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, ২৫০ শয্যা এই হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় ২ বছর ধরে বাহির থেকে (প্রাইভেটে) এক্স-রে করতে হচ্ছে। হাসপাতালের ২টি মেশিনই অকেজো। প্রায় ১ বছর পূর্বে নতুন ডিজিটাল এক্স-রে মেশিন হাসপাতালে সরবরাহ করা হলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত মেশিনটি রোগীদের কল্যানে ব্যবহার করা হচ্ছে না। আলট্টা সনোগ্রাম মেশিনটি নষ্ট প্রায় ২ বছর যাবত বিকল। তিনি বলেন, রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে নি¤œমানের। যাও সরবরাহ করা হয়। তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রতিদিন যেখানে ২৫০ জন রোগীর খাবার সরবরাহের কথা সেখানে পরিদর্শনেকালে তিনি পান মাত্র ১৩৩ জনের খাবার পরিবেশন করা হচ্ছে। জিজ্ঞেস করলে সংশ্লিষ্টরা কোন সদোত্তর দিতে পারেনি।
তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে সু-রক্ষার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা থাকলেও চিকিৎসা সেবা প্রদান কালে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।
মোতাচ্ছিরুল ইসলাম জানান, চিকিৎসা কাজে ব্যবহৃত তুলা, জিবানু নাশক প্রভিসেফ সহ জরুরী চিকিৎসাকে ব্যবহৃত সামগ্রী দীর্ঘদিন যাবত সরবরাহ করা হচ্ছে না বলে সিনিয়র স্টাফ নার্স হিমাংশু জানিয়েছেন। এছাড়া রোগীর ভর্তি ফরম প্রায় ৬ মাস যাবত সরবাহ না করায় সাদা কাগজে লিখে ভর্তি করা হচ্ছে রোগী। আধুনিক হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের এমন দুর্ববস্থা দেখে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোতাচ্ছিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান করবেন বলে উপস্থিত রোগীসহ সবাইকে আশ্বস্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com