বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরতলীর গোবিন্দপুর খোয়াই বাঁধ মাদকসেবীদের নিরাপদ আস্তানা

  • আপডেট টাইম রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর গোবিন্দপুর খোয়াই নদীর বাঁধ এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এ অবস্থায় বিপদগামী হচ্ছে যুবসমাজ। পাশাপাশি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতা।
জানা যায়, গোবিন্দপুর গ্রামের আবিদ নুর নামে এক ব্যক্তি খোয়াই নদীর বাঁধে গড়ে তুলেছেন কলা বাগান। ওই বাগানের ঝোঁপ ঝাড়ে প্রতিদিন বসে মাদক সেবনের আসর। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে গাজা, ইয়াবাসহ নানা প্রকার মাদক সেবন করে থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন দূর্গম এলাকা হওয়ায় সহজে আইনশৃংখলা বাহিনী পৌছতে পারেনা এখানে। এ সুযোগে মাদকসেবীরা নিরাপদ আস্তানায় পরিণত করেছে ওই বাগানটিকে। বিশেষ করে হবিগঞ্জ শহরের উঠতি বয়সের যুবকরা ওই আস্তানায় যোগ দেয় প্রতিনিয়ত। মাদক সেবনের পাশাপাশি সেখানে চলে জুয়ার আসর।
গতকাল শনিবার বিকেলে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় মাদকসেবীদের ভীড়। সাংবাদিক পরিচয় জানার পর পালিয়ে যায় তারা। এ সময় কথা হয় গোবিন্দপুর এলাকার রিয়াদ নামে এক মাদকসেবীর সাথে। রিয়াদ জানায়, সে শহরের একটি ফার্নিচার দোকানের শ্রমিক। শনিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় সে বাগান মালিক আবিদ নুরের আস্তানায় গিয়ে মাদক সেবন করে।
স্থানীয়দের অভিযোগ, বাগান মালিক আবিদ নুর নিজেই মাদক ব্যবসার সাথে জড়িত। মূলত মাদক ব্যবসার প্রসারের জনই তিনি এখানে কলা বাগানের নামে আস্তানা গড়ে তুলেছেন। এছাড়াও একই গ্রামের বাবুল মিয়াও ওই এলাকায় পৃথক আরেকটি আস্তানা গড়ে তুলেছেন। ফলে বিপদগামী হচ্ছে এলাকার যুব সমাজ, বাড়ছে নানান অপরাধ কর্মকান্ড। আস্তানাটি নির্মূল করতে প্রশাসনিক ব্যবস্থার জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com