বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মরহুম সফিক মিয়া স্মরণে ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী করা হয়েছে। শনিবার সকালে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের অদূরে সাংবাদিক রায়হানের বাড়ি সংলগ্ন মাঠে সাবেক খেলোয়াড় মরহুম সফিক মিয়া স্মরণে “শ্রীকুটা ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন-বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ক্রিকেট কোচ নাজমুল হোসাইন। সভাপতিত্ব করেন-চুনারুঘাটের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি এম.এ মালেক। আহাদ চৌধুরী লিটনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজসেবক শাহ্ মোঃ রফিক উদ্দিন কদ্দুছ, মুরুব্বি আব্দুর রশীদ, শামীম রানা, গাজীউর রহমান, আমির আলী সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় সতং একাদশে পরাজিত করে কেউন্দা একাদশ বিজয় লাভ করে। উল্লেখ্য-উক্ত টুর্ণামেন্টে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৩২টি দল অংশ গ্রহন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com