বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহপুর গ্রামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুসল্লির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে গোসল করতে গিয়ে আব্দুর রশিদ (৪৫) নামের এক মুসল্লি পানিতে ডুবে মারা গেছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে রশিদ গোসল করতে যান। ডুব দেয়ার পর তিনি আর ভেসে উঠেননি। কিছুক্ষণ পর তার দেহ ভেসে উঠলে পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত আইয়ূব আলীর পুত্র। তার ভাই আব্দুল্লা জানান, রশিদ নিয়মিত নামাজ পড়তেন। জুমার নামাজের জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। তবে ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com