বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতির জনকের ভাষ্কর্য অবমাননা মৌলবাদ-জঙ্গীবাদের মূলোৎপাটনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার বিচার এবং মৌলবাদ-জঙ্গীবাদের মূলোৎপাটনের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান সিলেট বিভাগসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এসময় প্রতিবাদী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় শিল্পীবৃন্দ। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদউদ্দিন চৌধুরী ও সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর। বক্তব্য রাখেন-বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুজ জাহের, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্্েরর সাধারণ সম্পাদক আবুল ফজল, ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ শাখার সভাপতি মোহম্মদ আব্দুল্লাহ, কিবরিয়া ফাউন্ডেশনের সভাপতি অনুপ কুমার দেব, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম হবিগঞ্জ শাখার সভাপতি এডভোকেট মো. নুরুল ইসলাম, বর্ণমালা খেলাঘর আসর হবিগঞ্জের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, শিশু সংকেতের সভাপতি সৈয়দ আব্দুল বাকী ইকবাল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁন, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের নেতা জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com