বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলক্ষে ‘প্ল্যানচ্যাট ডিবেট’ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলে হবিগঞ্জে এই পৃথম ‘প্ল্যানচ্যাট ডিবেট’ এর আয়োজন করেছে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি (এইচডিএস)।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় হবিগঞ্জের রাজনগরস্থ বাডস কেজি এন্ড হাইস্কুলের মঞ্চে উক্ত ‘প্ল্যানচ্যাট ডিবেট’ অনুষ্ঠিত হয়েছে। ৭১ এর শহীদদের স্মরণে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি প্ল্যানচ্যাট বিতর্কে অতৃপ্ত আত্মাদের জবানিতে উঠে আসে বর্তমান বাংলাদেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র। আলো- আঁধারের মঞ্চে অতৃপ্ত আত্মারা তাদেরে আেেপ তুলে ধরেন দেশে ঘটে যাওয়া ধর্ষণ, সাম্প্রদায়িকতা, বৈষম্য, চিকিৎসা ব্যবস্থায় অনিয়মসহ ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা। বিতর্ক শেষে হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিলা ববির সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, হবিগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোয়েব চৌধুরী, বিশিষ্ট উপস্থাপক প্রমথ চৌধুরী, জীবনসংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, বিশিষ্ট নাট্যকার ও লেখক রুমা মোদক, বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্য ও হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা নূর উদ্দিন জাহাঙ্গীর, বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। আলোচনা সভা পরিচালনা করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ্ত রায়। প্ল্যানচ্যাট ডিবেটে’ অংশগ্রহণ করেন হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির মোহাম্মদ আলআমিন, সৈয়দা মিম, প্রদীপ্ত রায়, আজমাইন তরফদার, ইশতিয়াক ওয়াসি, দিব্য, প্রিতম, শিফাত ও আদিত্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com