বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগামীকাল সদর হাসপাতালে ৪র্থ শ্রেণির কর্মচারি সমিতির নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ৪র্থ শ্রেণির কর্মচারির সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে হাসপাতাল এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পোষ্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো হাসপাতাল এলাকা। সভাপতি পদে শেখ মোঃ জাহির মিয়া ও আব্দুল মুকিত প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মুহিবুল আলম লিটন ও শাকিল মিয়া প্রতিন্দ্বিন্দ্বিতা করবেন। যুগ্ম সম্পাদক পদে মনু লাল ও হোমিও গোপ রুপন প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। প্রচার সম্পাদক পদে আব্দুল হামিদ ছোটন ও ফরিদ মিয়া প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মন্টু ও রুহুল আমিন প্রতিন্দ্বন্দ্বিতা করবেন। বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা জয়ফুল আক্তার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সদস্য জহুর আলী, স্বদেশ ও সনজিত হরিজন। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর হাসপাতালের সভাকক্ষে ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালণ করবেন সিভিল সার্জন অফিসের প্রধান কর্মকর্তা মোঃ শাহা আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com