বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি নেতা হাজী নুরুল ইসলামের মায়ের ইন্তেকাল জি কে গউছের শোক

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট হাজী নুরুল ইসলামের মা শহিদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত ৮টায় বার্ধক্যজনিক কারণে সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মরহুম সিরাজুল ইসলামের সহধর্মীনি। আজ বাদ যোহর উনার গ্রামের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপি নেতা এডভোকেট হাজী নুরুল ইসলামের মা শহিদা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক প্রকাশ করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, নুরুল আনাম খান টিপু, হবিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com