সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে বাহাদুর হত্যা মামলা অবশেষে পিআইবিতে হস্তান্তর

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের চাঞ্চল্যকর বাহাদুর হত্যা মামলা পিআইবিতে হস্তান্তর করা হয়েছে। এর আগে মাধবপুর থানায় মামলাটি রুজু হলেও এক বছর পার হলেও কোনো আসামি গ্রেফতার করতে না পারায় বাদি মামলাটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মামলার বাদি মুসলিম মিয়ার পুত্র হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি সহকারি জামাল হোসেন আইজি বরাবরে মাধবপুর থানার ওসি ও এসআই’র বিরুদ্ধে অভিযোগ করলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজিকে নির্দেশ দেয়া হয়। এরপরই মামলাটি গত ১৪ নভেম্বর মামলাটি পিআইবিতে হস্তান্তর করা হয়। অভিযোগে জানা যায়, রাজাপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বাহাদুরকে প্রতিপরে লোকজন হত্যা করে। এ ঘটনায় নিহত বাহাদুরের বড় ভাই আইনজীবী সহকারি জামাল বাদী হয়ে একই গ্রামের দুলা মিয়ার পুত্র জিলু মিয়া, তার ভাই মিলন মিয়া, বাছির মিয়া, হেফজু মিয়া, নাজমুল মিয়া, আব্দুল হক, দুলা মিয়া ও আব্দুর রউফসহ ৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-জিআর ৭২/২০। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গণ্যে রুজু করার জন্য মাধবপুর থানায় প্রেরণ করেন। মামলাটি রুজু হওয়ার পর প্রায় ১ বছর পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে ধরেনি। ফলে এক বছরেও বেশি সময় অতিবাহিত হয়েছে। এমনকি মামলাটি তুলে নিতে বাদিকে হুমকি দেয়া হয়। এ বিষয়ে পিআইবি হবিগঞ্জ এর ইন্সপেক্টর ফরিদুল ইসলাম জানান, ১৫ দিন হয়েছে মামলাটি আমাদের কাছে এসেছে। কাগজপত্র পর্যালোচনা করে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে এবং হত্যার রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com