বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪০০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বাহুবলে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহুবল অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে ও অফিস সহকারী রফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার। বক্তব্য রাখেন মাওলানা নূরুল আমীন, করাঙ্গী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয় ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুদা, দারিদ্র ও শোষণ মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা সমবায় অফিসের অফিস সহকারি আছাদ আলী। এ সময় অফিসের সকল কর্মচারী ও সমবায় সমিতি সমূহের সদস্যগণ উপ¯ি’ত ছিলেন। আলোচনা সভা শেষে ৪ সমবায় সমিতির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com