বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫২৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে গাড়ি চাপায় একটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে হরিণটির মৃতদেহ পাওয়া গেছে। সকাল ৬টার দিকে জয় দেব নামে শ্রীমঙ্গলের এক সাইক্লিস্ট হরিণটিকে রাস্তার পাশের চা-বাগানে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।
জয় দেব বলেন, সকালে ভানুগাছ সড়ক দিয়ে যাওয়ার সময় একটি হরিণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে জানালে তারা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষককে এ খবর জানান। তারা এসে হরিণের মৃতদেহটি উদ্বার করেছেন। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকালে আমরা খবর পেয়ে হরিণটির মৃতদেহ উদ্বার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় মারা গেছে। হরিণের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আমরা হরিণের চামড়া সংগ্রহ করে এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় মাটিচাপা দিয়ে দেবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com