বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এ অবমাননার প্রতিবাদে গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাত মন্ডল (মাধবপুর) এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন শেষে পীর মাওলানা শরিফুল আজিজ সুন্নী আল কাদরী সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবপুর বিজয়নগর সুন্নি উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাকিউর রহমান আল কাদেরী আল হোসাইনী, সাধারণ সম্পাদক মাওলানা মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী, মাওলানা আনিস ফেরদৌস আল কাদরী খাদেম দাঁতমন্ডল দরবার শরীফ, মাওলানা কাউসার আহমেদ লাহিন্দী, মাওলানা আব্দুল হক সুন্নী আল কাদরী, জামাল মিয়া মেম্বার প্রমূখ। বক্তারা ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com