বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থেকে দুই দিন ধরে এক মিশুক চালক নিখোঁজ

  • আপডেট টাইম সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের মিশুক চালক আবিদ উল্লাহ সেজু (১৮) দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে মিশুক নিয়ে নবীগঞ্জ শহরে যায় সেজু। কিন্তু গভীর রাত পর্যন্ত তার জন্য অপো করলেও তিনি আর ফিরে আসেন নি। পরে সেজুর পরিবারের লোকজন তাদের সকল অত্মীয়দের বাড়িতে খোঁজ খবর নিয়ে কোথাও সন্ধান পাননি। গতকাল রোববার নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং (১৩৩৭)। পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে তার বাবা সাহিদ উল্লাহ বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা আমার ছেলের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুল রহমান বলেন, পুলিশ বিভিন্ন স্থানে সেজুকে খুঁজছে। বিভিন্ন থানায়ও ইতোমধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com