বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে হত্যাকান্ড ও সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতব্যাপি উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে ও বিদেশ পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমান বন্দর থেকে ওপর আসামিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহ মোঃ মোবাশ্বির, এসআই শহিদুল ইসলাম, এসআই ফুয়াদ আহমেদ, এএসআই বিশ্বজিত, এএসআই সাইদ মন্ডনের যৌথ নেতৃত্বে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার রাঘুপাশা গ্রামের আব্দুস সহিদের পুত্র সানু মিয়া (২৮), কামারগাঁও গ্রামের রজব আলীর পুত্র এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়া (৫৫), আব্দানারায়ন গ্রামের আব্দুর রেজ্জাকের পুত্র আবু বক্কর ছিদ্দিক (২৩), রাজাপুর গ্রামের দিদার আলীর পুত্র রেকু মিয়া (৪৮) ও দণি ভবানীপুর গ্রামের আব্দুল করিমের পুত্র মোশাহিদ মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কালাখারৈল গ্রামের আব্দুস সাত্তার হত্যাকান্ডের অন্যতম আসামি একই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র আব্দুস ছোবান (৪২) কে গ্রেফতার করে পুলিশ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামর”জ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকান্ড ও সাজাপ্রাপ্তসহ পলাতক ৬ আসামিকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com