বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে আমতলী চা বাগানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের আমতলী চা বাগানে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগান খেলার মাঠে বাংলা টিলা বিশ ঘর বনাম টেপার লাইনের মধ্যেকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে বাংলা টিলা জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী চা বাগানের পরিচালক বোর্ডের ডিএমডি মোফরাদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক সোহেল রানা পাঠান, সহ-ব্যবস্থাপক রাসেল আহমেদ সহ বাগানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন টেপার লাইনের মিঠুন চাষা ও শ্রেষ্ঠ গোলপিকারের পুরস্কার গ্রহণ করেন বাংলা টিলার সঞ্জয় দাস। খেলার টাইলেট স্পন্সর করেন আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির হেরমন বামন খাসিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com