সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জে জরিমানার পরও আলুর কেজি ৫০ টাকা

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদরের সবজি বাজারে আলুর দর কেজি প্রতি ৪২ টাকা করে বিক্রি করায় ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে উপজেলার সদরের সবজি বাজারে সবজির দর নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় আলুর দর কেজিতে ৪২ টাকা করে বিক্রি করার কথা বললে আমিনুল মিয়াকে ২ হাজার টাকা, জয়নাল আবেদিনকে ২ হাজার টাকা ও আনাস শিপনকে ৩ হাজার টাকা করে ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়ে নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁনের মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বাজারে দোকানে ৪২-৪৩ টাকা করে আলু বিক্রি করছে। এতে ৩ আড়তদারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের নির্দেশ ৩০ টাকা করে বিক্রি করতে হবে এবং বাজার মনিটরিং আমাদের এই অভিযান নিয়মিত চলবে। এদিকে প্রশাসনকে আলুর দর প্রতি কেজি ৪২ টাকা করে বিক্রি করার কথা বললেও পরে দেখা যায় ভিন্ন পরিস্থিতি। প্রশাসনের নির্দেশ না মেনে উল্টো বিক্রি করছে কেজি প্রতি ৫০ টাকা দরে। এতে জনমনে দেখা দিয়েছে ক্ষুব্ধতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com