বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার ব্লাড ক্যাম্পেইন অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩৬০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বড়চর মহল্লায় স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু।
সাইফুর রহমান শিহাবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রজব আলী, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম মাসুম, সাংবাদিক কামরুল হাসান, মোঃ মামুন চৌধুরী, আজিজুর রহমান কাজল, সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, ফজলুর রহমাম শামীম, কামরুল হক জুয়েল, সংগঠনের সভাপতি জুনাইদ আহমেদ, সহসভাপতি শাহীন খান, আফরাজ আল মাহমুদ, নাফিজা হক বকুল, খাদিজা আক্তার প্রমুখ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, আজকে যারা স্বপ্নচারী সংগঠনের সদস্য আমি মনেকরি তাদেরকে মাদকের কড়ালগ্রাস ছুঁতে পারবে না। আজকের আয়োজন অবশ্যই প্রশংসনীয়। তাদের মতো সারাদেশে যদি এরকম সমাজকল্যাণ কাজ হয় তাহলে আমরা আবার সোনালী বাংলায় ফিরে যাবে।
স্বপ্নচারী সংগঠনের জন্য ২০০ গাছের চারা এবং উপজেলায় সমাজকল্যাণ কাজের জন্য সংগঠনটি অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com