বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে। ২০০৯ সালে ডিজিটাল তথ্য প্রযুক্তি বাস্তবায়নে প্রতি বছরের ন্যায় এবারো শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আব্দুল রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জাতীয় সাপ্তাহিক জনতার দলিলের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুলজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দেব, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ কাউছার মাহমুদ তরুন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জমির আলী, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com