শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং এফআইভিডিবি, মা-মনি এইচএস প্রকল্পের সহযোগীতায় গতকাল বুধবার বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে র‌্যালীর উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের সভাপতিত্বে এবং মেডিকেল টেকনলজিষ্ট অজিত কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ অজিত কুমার রায়। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, ডাঃ সুদীপ বালা। সভায় বক্তব্য রাখেন উপজেলা মা-মনির কো-অর্ডিনেটর মোহাম্মদ রায়হান, আব্দুল আহাদ সাদী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com