বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দানিছ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দানিছ উপজেলার মীরের পাড়া গ্রামের আরমান আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই ফুয়াদ আহমেদ ও এএসআই আবু সাইদ মন্ডলের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দ্বিগাম্বর বাজারে অভিযান চালিয়ে দানিছ মিয়াকে গ্রেফতার করে। সে জিআর ১৮৩/১৪ নং মামলার সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামী দানিছ মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com