বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ৭ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসী গ্রুপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭ শতাধিক হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসী গ্রুপ। গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট অগ্রণী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী। প্রবাসী গ্রুপের শুভাকাংখি সদস্য আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, কাউছার বাহার, সাবেক মেম্বার হিরন মিয়া, রুমন ফরাজি, নুরুল ইসলাম মাস্টার, মনিরুজ্জামান তাহের প্রমুখ। সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা সংক্রমনের শুরু থেকে প্রবাসী গ্রুপ এলাকার দরিদ্র শত শত পরিবারে খাদ্য সামগ্রী প্রদান করে আসছে। এবার ঈদ সামগ্রী প্রদান করল। প্রবাসী গ্রুপের এসব কর্মকান্ডের জন্য সকল প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামীতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রবাসী গ্রুপকে আমরা অনুরোধ জানাই। তারা বলেন এলাকার উন্নয়নে চুনারুঘাটের প্রবাসীরা আরো বিভিন্ন ধরণের মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব মহৎ কাজের জন্য প্রবাসীরা চুনারুঘাটবাসীর শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com