বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলার ঘরবন্ধি শিল্পি ও বাদকদের মাঝে ঈদ উপহার প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের চার জেলা সমন্বয়ে গঠিত মায়াবী সংগীতালয় একাডেমী। এ একাডেমীর শিল্পী ও বাদকদের গতকাল মঙ্গলবার ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
শুরুতে মায়াবী সংগীতালয় একাডেমীর সভাপতি বাউল মোঃ লেবু মিয়া সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমদ এর পরিচালনায় আলোচনা সভা শেষে উক্ত মায়াবী সংগীতালয় একাডেমীর উপদেষ্টা লন্ডন প্রবাসী মছনু আহমদ চৌধুরীর অর্থায়নে একাডেমীর সদস্য ঘরবন্ধি শিল্পি ও বাদকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে। পরে উপদেষ্টা মছনু আহমদ চৌধুরী সহ বিশ্ববাসীর শান্তি কামনায় দুরুদ শরীফ ও কোরআন থেকে তেলাওয়াত শেষে মোনাজাত করেন, মাওলানা ফয়জুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-কোষাধক্ষ্য নবীর হোসেন মধু, পরিবেশ বিষয়ক সম্পাদক হুমাউন কবির, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আইনুল হক, সদস্য চুনু মিয়া, রোজু মিয়া, আল-আমিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com