বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঝুকিপূর্ণ ব্রিজে আবারও দুর্ঘটনা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে নিজ আগনা আব্দুস সাত্তার শিকদারের বাড়ির নিকটে ঝুকিপূর্ণ ব্রিজে আবারও দুর্ঘটনা ঘটছে। গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই ব্রিজটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অপরিকল্পিতভাবে নির্মিত এই ব্রিজ সংস্কারের দাবিতে সোচ্চার এই এলাকার সাধারণ মানুষ। তাছাড়া স্থানীয় ছাত্র সংগঠন বিবিয়ানার ছাত্র কল্যাণ পরিষদ ব্রিজ সংস্কারের দাবিতে কয়েক দফা মানববন্ধন করলেও সংশ্লিষ্টদের নজরে আসছেনা এই ব্রিজ সংস্কারের বিষয়টি। এদিকে ঝুকিপূর্ণ এই ব্রিজে দুর্ঘটনার পরে অনেকেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত কয়েক বছর আগে এই ব্রিজেই একটি এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নবজাতকের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com