বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে করোনা ভাইরাসে কর্মহীন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে করোনাভাইরাসের কারনে কর্মহীন ও বন্যা আক্রান্ত ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে ৩ টায় জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সলিল বরণ দাশের পরিচালনায় আইডিয়াল উইমেন্স কলেজ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা (মিহন), নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরোয়ার শিকদার, করোনা প্রতিরোধের বাঘাসুরা প্রতিনিধি বায়জিদ মহলদার, নবীগঞ্জ আ্ইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমদ, সুমন আহমেদ চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম প্রতিনিধি সুমেশ চন্দ্র দাশ, আউশকান্দি প্রতিনিধি সুলতান মাহমুদ, নবীগঞ্জ সদর প্রতিনিধি সিদ্ধার্থ শঙ্কর ভট্টার্চায্য, ইনাতগঞ্জ প্রতিনিধি মিঠু দেব, ৩নং ওয়ার্ড প্রতিনিধি রেজওয়ান ইসলাম শাকিল, ৬নং ওয়ার্ড প্রতিনিধি আরমান চৌধুরী সুবেল, ৯নং ওর্য়াড প্রতিনিধি নাদিম উদ্দৌলা চৌধুরী ও তায়েফ চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জেলাব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখার জন্য জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমকে ধন্যবাদ জানান। করোনা মহামারীর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাড়াঁনোর জন্য সবাইকে আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com