বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আরো ৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড ১৯) এর সংক্রমন পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে এ রিপোর্ট আসে। এর আগে কয়েক ধাপে নবীগঞ্জের ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এখন পর্যন্ত এই উপজেলায় মোট আক্রান্ত ১৩৪জন। আক্রান্ত ৩জনের মধ্যে ১জন শিবপাশা এলাকার ব্যাংক কর্মকর্তা, বাজকাশারা এলাকার ১ জন ও শুভেচ্ছা সেন্টার এলাকার ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। নবীগঞ্জ থেকে এখন পর্যন্ত ১০৫৯ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যা থেকে ১৩৪ জনের করোনা পজেটিভ ও ৮০২ জনের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮১জন এবং মারা গেছেন ১জন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ.ও ডা. আব্দুস সামাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, নবীগঞ্জে প্রতিদিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন। নিজের ও পরিবারের কথা ভেবে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com