শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাকাইলছেওয়ে মামুদপুর রাস্তা দেখার কেউ নেই ॥ ভোগান্তি

  • আপডেট টাইম বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫৩১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মামুদপুর গ্রামের মানুষের ভোগান্তি দিন দিন বেড়ে চলছে। একটু বৃষ্টি হলে রাস্তা কাদাঁ সৃষ্টি হয়। সরজমিনে কাকাইলছেও সদরের মামুদপুর গ্রামে গেলে দেখা যায়, এলাকার স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ নারী পুরুষ রাস্তা দিয়ে জুতা হাতে নিয়ে কাদাঁ পেরে যাতায়াত করছেন। জানা যায়, মামুদপুর গ্রামে কয়েক শতাধিক পরিবারের বসবাস। গ্রামে আসার একটি মাত্র রাস্তা, একটু বৃষ্টি হলে হাটু পর্যন্ত কাদাঁ সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, কাকাইলছেও বাজারের পাশ্ববর্তী গ্রাম হলেও রাস্তায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন উন্নয়ন কাজ হয়নি। রাস্তাটি পাকা না হওয়ার কারনে এলাকাবাসী ভোগান্তিতে পড়ে আছেন। এলাকাবাসী রাস্তাটির উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও উপজেলা এলজিআরডি দৃষ্টি দেওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com