বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় দুলাল নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মটর সাইকেল দূর্ঘটনায় দুলাল রায় (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলাল রায় ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ধনাই রায়ের পুত্র। নিহত দুলাল রায়ের ভাই রিপন রায় জানান, গত শনিবার রাত ১০ টায় তার ভাই দুলাল রায় ইনাতগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে পায়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় লামলীপাড় গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র রুহেল মিয়া (৩০) বেপরোয়া গতিতে চালানো মটর সাইকেলটি পেছন দিক থেকে দুলালকে ধাক্কা দেয়। এতে দুলাল মাটিতে লুটিয়ে পড়ে। তার বুক ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com