বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মৌলভীবাজারে সচিব আমিনুল ইসলাম ॥ আগামীতে বাংলাদেশে রিলিফ নেয়ার লোক খোঁজে পাওয়া যাবেনা

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ প্রধানমন্ত্রী যদি সুস্থ থাকেন তাহলে বাংলাদেশের মানুষকে আর রিলিফ নিতে হবেনা। তাঁর দক্ষ রাষ্ট্র পরিচালনায় দেশ আজ উন্নয়নশীলতার দিকে। সেই দিন খুব কাছেই যে দিন রিলিফ দেয়ার মানুষই খোঁজে পাওয়া যাবেনা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভায় এ কথা বলেন। করোনাকালীন সময়ের জন্য মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম। শুক্রবার সন্ধায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা যুদ্ধে মাঠে কাজ করা বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি বর্গকে নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আয়াতুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সিভিল সার্জন মো. তাওহীদ আহমেদ, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি), বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি ডা: হরিদপ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেযারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সাংবাদিক কাওছার ইকবাল ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ। সভায় সচিব আমিনুল ইসলাম আরো বলেন, এখন করোনা যুদ্ধের সাথে সাথে আমাদের ভাবতে হবে ভবিষতের বিষয়। কৃষিতে আমাদেরঅধিকমাত্রায় মনোনিবেশ দিতে হবে। উৎপাদন বাড়ানো বিকল্প নেই। একই সাথে আমাদের যুব সমাজকে কারিগরি দক্ষতায় দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। বর্তমানে আমাদের দেশে কারিগরি শিক্ষা নিচ্ছে ১৩% শিক্ষার্থী। তা ৫০% এ নিয়ে যেতে হবে। যা এই মহামারি দূর্যোগের কারনে পিছিয়ে থাকা উৎপাদন সমতায় আনাসহ উন্নয়ন শীল দেশ গঠনে বড় ভুমিকা রাখবে। এ সময় তিনি করোনাকালীণ সময়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সপ- টুয়েন্টির মাধ্যমে মানুষকে ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার কার্যক্রম ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকতার পাশাপাশি করোনাকালীণ সামাজিক কর্মকান্ডেরও ভুয়সী প্রসংশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com