বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ২১ মে, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্টিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষানুরাগী ডাঃ আঃ হাই চৌধুরী। অনুষ্টানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, জাপা নেতা শাহ আবুল খায়ের, শিক্ষানুরাগী ইলিয়াছ মিয়া, অভিভাবক সদস্য শফিউল আলম, শাহ গোলাম ইজদানী শামীম, আব্দুল মান্নান, হারুনুর রশিদ, অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন আব্দুর রশিদ, কাপ্তান মিয়া, তছর উদ্দিন, আজাদ মিয়া, ডাঃ কাপ্তান মিয়া, লাভলী বেগম ও আব্দুল মুকিত প্রমূখ। অভিভাবকগণ তাদের বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অভিভাবকরা অভিযোগ করে বলেন, মেয়েদের বেতন মওকুফ হওয়া সত্ত্বেও উক্ত বিদ্যালয়ে মেয়েদের নিকট থেকে বেতন নেওয়া হয়। তারা এ ব্যাপারে নতুন কমিটিকে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। এছাড়াও বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো বন্ধ করে সব ছাত্র-ছাত্রীদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com