বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

হবিগঞ্জে বিএনপির মিছিল শেষে পথসভায় জি কে গউছ সরকারের কিলিং মিশন দেখে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলায় আদালত স্থানান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সাড়ে ৫টায় হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু করে এম সাইফুর রহমান টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- ফেসিষ্ট আওয়ামীলীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দুরে রাখতেই আদালত স্থানান্তর করা হয়েছে। মিথ্যে মামলা দিয়ে বিএনপির নেতকর্মীদের হয়রানী করা হচ্ছে। কিন্তু সরকার এতেও ক্রান্ত না হয়ে গুম খুন ও অপহরণ শুরু করেছে। সরকারের এই কিলিং মিশন দেখে দেশের মানুষ উদ্বিগ্ন। তিনি বলেন- মানুষ এই সরকারের কাছ থেকে পরিত্রান চায়। এ জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম জোড়দার করতে হবে।
সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন ও মাহফুজ আলী খান, গোলাম মোস্তফা রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, আব্বাস উদ্দিন, এডভোকেট এস এম বজলুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহিবুর রহমান টিপু, মতিউর রহমান, মুজিবুর রহমান, মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, ফজলে রকিব মাখন, আব্দুস সহিদ, শুকুর মিয়া, রতন আনসারী, আব্দুল ওয়াহাব বাবুল, শাহ মশিউর রহমান কামাল, সফিকুর রহমান সিতু, মুর্শেদ আলম সাজন, নুরুল হক লিটন, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম সফিক, রহমত আলী, ছালেক মিয়া, কাজী শামছুল হক শিমুল, জিয়াউর রহমান আলমগীর, নাজিম উদ্দিন ফয়সল, মুসা আহমেদ দিপু, সোহানুর রহমান চৌধুরী, সৈয়দ রুবেল আহমেদ, রুনাক হাসান তারেক, মকসুদ আলী, রাইসুল আলম, জিল্লুর রহমান, মহিবুর রহমান শাওন, মাহি কিবরিয়া সবুজ, তানভীর হোসেন, জি কে ঝলক, সজিব আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com