শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বিশ্ব মা দিবস উপলক্ষে হবিগঞ্জ পুনাক সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শতাধিক নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ সদর থানার পাশে পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তানিয়া আরাফাত, সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, সদর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ও ট্রাফিক ইন্সপেক্টর আনিছুজ্জামান চৌধুরী। মেডিক্যাল ক্যাম্পে ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য্য মহিলা পুলিশ, পুলিশ পরিবারের নারী সদস্য ও শিশুদের চিকিৎসা প্রদান করেন। সভায় হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তানিয়া আরাফাত বলেন, বিশ্ব মা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। তিনি বলেন, পরিবারকে সুস্থ্য রাখতে হলে নারীদেরকে অবশ্যই ভালো থাকতে হবে। এ কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন তানিয়া আরাফাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com