বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে উদীচী’র পাঠ প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটি গতকাল শুক্রবার বিকাল ৩টায় একযোগে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে রনেশ দাশগুপ্ত পাঠ প্রতিযোগিতার আয়োজন করে। সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা উদীচী স্থানীয় পুরান মুন্সেফীস্থ রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক প্রতিযোগীর স্বত:স্ফুর্ত অংশগ্রহণে প্রতিযোগিতা সম্পন্ন হয়। ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ৫টি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরুর পূর্বে জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের সঞ্চালনায় শিখা নাহা’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, সিনিয়র আইনজীবী এডভোকেট মুখলিছুর রহমান, বাসদ জেলা সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ুন খান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খা, আর্টিকেল পয়েন্ট প্রাইভেট কেয়ারের পরিচালক মঈন উদ্দিন আহমেদ রুহেল, পাঠশালা’র শিক সাজিদুর রহমান শাহীন, কিশোর কুমার, জয়দীপ সাহা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com