বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-আইনগাঁও সড়কের নাদামপুর নামক স্থানে রবিবার সন্ধ্যায় দু’টি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের আইনগাঁও স্ট্যান্ড থেকে যাত্রীবাহি একটি সিএনজি নবীগঞ্জ স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। অপর একটি সিএনজি উল্লেখিত সড়কের নাদামপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধলে সিএনজির ড্রাইভারসহ ৫ জন আহত হয়।
আহতদের মধ্যে বাউসা ইউপির দাশের কোনা গ্রামের মৃত চরগু মোল্লার পুত্র কমলু মিয়া (৬০) ও পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের ওয়াব উল্লাহর পুত্র দিলোয়ার (২৮) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত পূর্ব তিমিরপুর গ্রামের ওয়াব উল্লাহর পুত্র আসকান মিয়া (৩০) ও বাউসা ইউপির সুজাপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সুফিয়া বেগম (৩৫) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com