বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির নির্বাচন ৮ জুন ॥ তফসীল ঘোষণা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৮জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আগামী ১৪ মে মনোনয়নপত্র দাখিল, ১৭ মে বাছাই, ২২ মে প্রত্যাহার, ২৪ মে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ও ২৫ মে প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচনকে সামনে রেখে গভর্নিং বডির এক সভা কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গভর্নিং বডির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি তফসীল ঘোষনা করেন। এ সময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুরুল আমিন, গভর্নিং বডির সদস্য ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, আজিজুর রহমান, জসিম উদ্দিন, আব্দুর রূপ, সিরাজ উদ্দিন, অন্যান্য সকল সদস্যসহ শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com