বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের ব্যাকরোড সংস্কার কাজ উদ্বোধন করেছেন মেয়র মিজান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ব্যাকরোড সংস্কার কাজ উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। বুধবার ব্যাকরোড শ্মশানঘাট রাস্তার মোড়ে এ সংস্কার কাজ উদ্বোধন করেন তিনি। এ সময় মোনাজাতের মাধ্যমে কার্পেটিংয়ের কাজ শুরু হয়। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় শ্মশানঘাট রাস্তার মোড় হতে বেবীষ্ট্যান্ড মোড় পর্যন্ত ব্যাকরোড এবং থানা ক্রস রোডের একাংশে এ সংস্কার কাজ বাস্তবায়িত হবে। এ সংস্কার কাজ বাস্তবায়ন করতে ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হবে। সংস্কার কাজ উদ্বোধনকালে মেয়র মিজানুর রহমান মিজানের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল হক, ইউজিআইআইপি’র সহকারী প্রকৌশলী নিরূপম দেব, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জ শহরের ব্যাক রোডের ভগ্নদশার কারনে স্কুল, কলেজ শিক্ষার্থীসহ শহরবাসীর চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়ে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com