বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিষপানে এক চা শ্রমিকের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে বিষপানে সাজু কাশি (৩০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছে। সে ওই বাগানের মৃত নারায়ন কাশির পুত্র। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সাজু কাশির স্ত্রী সুমতি পাশী জানায়, গতকাল ওই সময়ে সাজু কাশি প্রতিদিনের মত নিত্য কাজ সেরে বাড়ি ফিরে। সকলের অগোচরে সে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই আবু নাঈম লাশের সুরতহাল তৈরি করে লাশ মর্গে প্রেরন করেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মামলা দায়ের প্রস্তুতি চলছে। লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com