বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এ স্লোগানকে সামনে রেখে বিআরটিএ হবিগঞ্জ পেশাজিবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মুলক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ধুলিয়াখাল যুবউন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বিআরটিএর সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, যুব উন্নয়নের উপ-পরিচালক ফখর উদ্দিন আহমেদ, ডাক্তার উজ্জল, টিআই তুহিন আহমেদ ও বিআরটি এর পরিদর্শক শরফুদ্দিন আকন্দ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। যারা উত্তীর্ণ হবে না তাদেরকে কোন অবস্থাতেই এ লাইসেন্স প্রদান করা হবে না। তাছাড়া কোন দালাল ও প্রতারকদের মাধ্যমে লাইসেন্স পাওয়া সম্ভব না। শুধু মাত্র দক্ষতা দিয়ে এ লাইসেন্স দেয়া হবে’। উক্ত কর্মশালায় প্রায় ২ শতাধিক যানবাহনের চালক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com