শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে এমপি মিলাদ গাজীকে দারুল উলুম মাদ্রাসার বিশাল সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ কর্তৃক হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৯ টায় দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠে হবিগঞ্জ জেলার প্রাক্তন সিভিন সার্জন ও উপ পরিচালক স্বাস্থ্য বিভাগ এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ড. শফিকুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল আহমেদ বেলালের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে সংবর্ধনা অনুষ্টান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা মাহবুবুর রহমান ছাহেব জাদা (ভেরাখালি)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধীত ব্যক্তি হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবলের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, এডঃ ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল। বক্তব্য রাখেন প্রাক্তন মেম্বার রফিক মিয়া, মুহিবুর রহমান আকল, মাওঃ রফি উদ্দিন জালালী, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমুখ। এ সময় দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, প্যানেল মেয়রসহ দুই কাউন্সিলর উপজেলা পরিষদ মিলে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য প্রধানকালে এমপি মিলাদ গাজী বলেন, এই মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক এতিমখানা নিন্ধন করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com