বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই থানার ওসি (তদন্ত) দায়িত্ব পালনে নীতিবান ও সাহসী অফিসার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৭৬৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় চোর, ডাকাত ও সন্ত্রাসীদের আতংক লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব। তিনি লাখাই থানায় যোগদান করার পর অনেক চোর, ডাকাত ও অপরাধী গ্রেফতার হয়েছে। আর যারা গ্রেফতার হয়নি তারা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। এক সময় ওয়ারেন্ট, পলাতক ও সাজাপ্রাপ্ত আসামীরা প্রায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াত তবে আসামীরা গ্রেফতারের বয়ে ঘুরে বেড়াতে সাহস পাচ্ছে না। ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব ২০১৮ সালের ২ জুন যোগদান করার পর তিনি অনেক মদ, গাজা ও জুয়াড় আড্ডা বন্ধ করে দিয়েছেন। মদ, গাজা ব্যবসায়ী সহ অনেক জুয়াড়ী গ্রেফতার হয়েছে। লাখাই থানা থেকে চুরি, ডাকাতি, মদ, গাজা, জুয়া সহ সকল সন্ত্রাসী কার্যকলাপ নির্মুল করার জন্য তার এ অভিযান অব্যাহত আছে। তিনি একজন চৌকস পুলিশ অফিসার। লাখাই থানায় তার কার্যকলাপে পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জল ও ইমেজকেই দীপ্তমান করে চলেছেন প্রতিনিয়ত। নৈতিকতা ও পেশাদারিত্বের দারুণ যুগলবন্দি তিনি। লাখাই উপজেলার চোর, ডাকাত সহ অপরাধ জগৎ এর মানুষ তার প্রতি নাখুশ হলেও শান্তি প্রিয় সাধারণ জনগণ খুশি। লাখাই উপজেলার শান্তি প্রিয় জনসাধারণ বলেন, দায়িত্ব, ভালোবাসা আর সততা নিয়ে শত প্রতিকূলতাকে তিনি মানিয়ে নিয়ে লাখাই উপজেলার জনগণের জন্য কাজ করেন। কি পেল কি পেল না, কি পাবে কি পাবে না এসব তিনি ভাবেন না। আসলেই তিনি এক জন সাহসী নীতিবান পুলিশ অফিসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com