বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মহান মে দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মে দিবস নবীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ওইদিন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে নবীগঞ্জ শহরে এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর রোডস্থ কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইয়াওর মিয়া। প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী, সহ-সভাপতি কাজী মলাই মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক। নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর আলম সুমনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হেলাল আহমদ, মতিলাল লাল রায়, নুরুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্টান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com