মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

১ বছর পর ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা ॥ সভাপতি দিলবার-সম্পাদক নোমান

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘ জল্পনা কল্পনার অবসানের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের ফলাফল ১ বছর পর ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় অন্যানের মধ্যে ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ, বান্দের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফলে সভাপতি পদে দিলবার হোসেন, সাধারণ সম্পাদক পদে নোমান হোসেন, সহ-সভাপতি পদে জামাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইজাজুল রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ শাহানুর আলমকে নির্বাচিত ঘোষণা করা হয়।
উল্লেখ্য ২০১৮ সালের ২৮ মার্চ ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণার পূর্বে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হলে ফলাফল ঘোষণা করা হয়নি। পরে কোনো কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা প্রশাসকের বরাবর পুর্নঃ নির্বাচনের দাবীতে দরখাস্ত করেন। এরপর যাচাই বাচাই শেষে জেলা প্রশাসকের মতামত ও সুপারিশের প্রেক্ষিতে ফলাফল ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com