আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিশ্বজনীন প্রদীপন সংঘের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচি গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। সুরমা চা বাগান মহাচৈতন্য মঠ ও মিশনে শ্রীকৃঞ্চের জন্মাষ্ঠমী উপলক্ষে মহাশুভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে ১৫ই আগস্ট জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া ১৪ই আগস্ট শ্রীমৎ স্বামীশম্ভুনাথানন্দ গিনি মহারাজ এর ৭৩ তম শুভার্বিভাব উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।