বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দিনদুপুরে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরে দিনদুপুরে দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি হওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া টাকা না পেলেও কয়েক মাইল দুরে পরিত্যক্ত অবস্থায় খালি ব্যাগ পাওয়া গেছে। এমন ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ওই এলাকার পূর্ব তিমিরপুর বাজারে।
সুত্রে প্রকাশ, ওই বাজারে ইমতিয়াজ ভেরাইটিজ ষ্টোর এর মালিক পূর্ব তিমিরপুর গ্রামের খরছু মিয়া তালুকদার গতকাল দুপুরে কর্মচারীকে রেখে ইমামবাড়ি বাজারে যান। সেখান থেকে এসে দেখেন দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে দুটি ছোট ব্যাগ কে বা কারা নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর চুরি হওয়া টাকা না পেলেও হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর রাস্তার পাশে ব্যাগ দুটি পরিত্যক্ত অবস্থায় পায় দুই পথ শিশু। শিশুরা জানায় ব্যাগগুলি হবিগঞ্জগামী একটি সিএনজি থেকে কে বা কারা ফেলে গেছে। দিনদুপুরে ক্যাশ বাক্স ভেঙ্গে ৫০ হাজার টাকা চুরি হওয়ায় এবং কিছুক্ষণ পর কয়েক মাইল দূরে খালি ব্যাগ পাওয়ায় হতবাক হলেন ওই প্রতিষ্ঠানের মালিক খরছু মিয়া তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com