মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে-মিলাদ গাজী এমপি

  • আপডেট টাইম সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৮৪৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহ নওয়াজ মিলাদ এমপি বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বন্যার্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তিনি বলেন, ত্রাণের কোন কমতি নেই। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ আছে। বর্তমান সরকারের শাসনামলে কেউ না খেয়ে থাকবে না।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর মাদ্রাসায় জেলা আনসার ভিডিপির উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি সহকারী জেলা কমান্ডেট মো: শাহ আলম, মাধবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শুভাশীয় চক্রবর্তী, প্রশিক্ষক তানজিল আহমদ, মনিটরিং প্রশিক্ষক ফখরুল হক, নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল আওয়াল, ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাফু আলম, ইনাতগঞ্জ আসনার ভিডিপি দলনেতা এসকে আলম আমিন, দলনেত্রী লাকী বেগম প্রমুখ। পরে মিলাদ গাজী এমপি দীঘলবাক ইউনিয়নে জেলা আনসার ভিডিপির উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com