বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানার দীর্ঘ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে অত্যাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করে অবশেষে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত সাজাপ্রাপ্ত আসামী লাখাই উপজেলা বামৈ গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ আব্দুল আহাদ (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, আটক সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এদিকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এ,এস,আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, এবং এ,এস, আই (নিঃ) মোঃ ফহাদুর রহমানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বংশাল এলাকার সখিনা রোডের একটি ভাড়াাটিয়া বাসা থেকে তাকে আটক করে। আটককৃত মোঃ আব্দুল আহাদ এর বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ ৫৮ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত আসামী। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত আসামী দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com