বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্কুল ও মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) এর উদ্যোগে গত বুধবার দু’টি শিক্ষ প্রতিষ্ঠানের ৭৫ দরিদ্র শিক্ষার্থীর মাঝে সোয়া দু’লাখ টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সকালে কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার তত্ত্ব¡াবধায়ক মাওলানা শামসুদ্দীন মৌজুদী, ম্যানেজিং কমিটির সদস্য গোলাম হোসেন, অভিভাবক মাওলানা কাজী আব্দুল খালেক, শিক্ষার্থী হাফিজ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোজাম্মুল হোসেন।
বিকেলে বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিক মিয়া। প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়গীরদার, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুস সোবহান, আব্দুল আজিজ, সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, অভিভাবক আনসার মিয়া, শিক্ষার্থী জাহিদ হোসেন প্রমুখ।
শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪৫ জন এবং বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষবৃত্তি হিসেবে নগদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ হিসেবে ১২টি খাতা, ২০টি কলম, ৬টি পেন্সিল, চারটি রাবার ও পেন্সিল কার্টার, একটি ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স ও স্কেল শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com